নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ের কাঁচপুরে করোনা আক্রান্ত হয়ে ৪২ বছর বয়সের এক পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোনারগাঁ উপজেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪০ জনে। গত ২৪ ঘন্টায় ৩১ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ২২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ২১ জন।
বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত হয়ে কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার ৪২ বছর বয়সের এক পুরুষ গত মঙ্গলবার ভোর রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও গত একদিনে কাঁচপুরে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তকৃত একালার মধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ললাটি এলাকার,১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ সোনাপুর,
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ (এপিলিয়ন লিঃ),কুতুবপুর,
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ কুতুবপুর,১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ পশ্চিম বেহাকৈর।
কাঁচপুর এলাকা ছাড়াও সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় মোগরাপাড়া ইউনিয়নে ২ জন, সোনারগাঁ পৌরসভায় ৩ জন, পিরোজপুর ইউনিয়নে ৩ জন, সনমান্দি ইউনিয়নে ১ জন, শম্ভুপুরা ইউনিয়নে ২ জন, সাদিপুর ইউনিয়নে ২ জন ও বৈদ্যেরবাজার ইউনিয়নে ২ জন করোনায় আক্রান্ত হয়।
করোনাভাইরাস শুরু থেকে আজ অবধি সোনারগাঁয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫২৬ জন, মৃত্যুবরণ করেছেন ৪০ জন ও সুস্থ হয়েছেন ১৩০৬ জন।
























