নিজস্ব প্রতিবেদকঃ
খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ” এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁয়ের নতুন টিপরদী যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নতুন টিপরদীর ঈদগাঁ মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় রিয়াদ হোসেন রনি ফ্রেন্ডস ক্লাবকে ৪-০ গোল হারিয়ে গোবিন্দপুর লায়ন্স চ্যাম্পিয়ন হয়।
নতুন টিপরদীর কৃতি সন্তান হাজী মোঃ শাকিল রানার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁয়ের বিশিষ্ট শিল্পপতি( সি. আই. পি) ফেরদৌস ভুইয়া মামুন।
এছাড়াও ফুটবল খেলায় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন মোশারফ, বিশিষ্ট সমাজ সেবক রুবেল আহমেদ, রিয়াদ হোসেন রনি,গাজী মোবারকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

























