শফিকুল ইসলাম শামীম, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে আরিফ হাওলাদার ও সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন শাহীন সহ অন্যান্য অযোগ্য লোককে অন্তর্ভুক্ত করে পকেট কমিটি ঘোষণা করায় এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন তৃণমূল মহানগর স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।
এ উপলক্ষে গতকাল বুধবার নগরের বিভিন্ন সড়কে ঝাড়ু মিছিলসহ প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক নেতা – কর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, অবৈধ এই পকেট কমিটি মানি না,মানবো না।এ সময় আরিফ হাওলাদার ও শাহাদাত হোসেন শাহীনকে অবাঞ্ছিত ঘোষণা করেন গাজীপুর মহানগর তৃণমূল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন ইকবাল হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ নাসির উদ্দিন,স্বেচ্ছাসেবক দল নেতা,জনি,জালাল উদ্দিন, শামসুল হক পাভেল,সবুজ, খোরশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গাজীপুরের অবিলম্বে নতুন করে তৃণমূল থেকে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের অত্যাচার, জেল -জুলুম হুলিয়া সহ্য করে এসেছে তাদেরকে অন্তর্ভুক্ত করে গাজীপুর মহানগরের স্বেচ্ছাসেবক দল গঠনের উদাত্ত আহ্বান জানান,প্রতিবাদ সভা ও মিছিলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও বলেন, যদি ১৫ দিনের মধ্যে কমিটি ঘোষণা করা না হয় তাহলে পরবর্তীতে পুন:রায় কর্মসূচি ঘোষণা করবেন অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মিছিলের নেতৃবৃন্দ।
























