নিজস্ব প্রতিবেদকঃ
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আফির মাসুদ বাবুর পক্ষ থেকে মোগরাপাড়াবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তানভির হাসান হৃদয়।
তানভির হাসান হৃদয় বলেন,পবিত্র ঈদ হলো শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভূলে ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য এবং সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
হাঁসিখুশী ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। সোনারগাঁ আওয়ামী লীগের নেত্রীবৃন্দসহ সকল মুসলিম উম্মাহ’র সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান তিনি।
























