নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপির পক্ষ থেকে সোনারগাঁ ও সাদিপুর ইউনিয়নবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাদিপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি হাজি সেলিম সরকার।
হাজি সেলিম সরকার বলেন,ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুলফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে যায় তা হচ্ছে ‘সকলের তরে সকলের আমরা’।ঈদুল ফিতর উপলক্ষে সর্বত্র সকলকে জানাই ঈদুল ফিতরের প্রানঢালা শুভেচ্ছা এবং অগাধ ভালোবাসা।
























