মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বর্বরোচিত নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) বিকালে বাদ আসর নামাজের পর শহরের কাচারী শাহী জামে মসজিদে গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর জেলা যুবলীগ।
জামালপুর জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাসেদুল ইসলাম খোকন এর নেতৃত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে জেলা যুবলীগ, শহর যুবলীগ, ওয়ার্ড ও ইউনিট যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন কাচারী শাহী জামে মসজিদের সহকারী পেস ইমাম হাফেজ আলহাজ্ব মোঃ আব্দুল খালেক।
দোয়া শেষে সকল মুসুল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
























