রায়হান সিদ্দিকী,বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলের পোর্ট থানা পুলিশের পৃথক অভিযােন ৩৫ বোতল ফেনসিডিল ও ১২৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ১৬ জনকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুন) বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের ০৩ রাস্তা মোর হতে ৩৫ বোতল ফেন্সিডিল ও ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করে এবং বেনাপোল স্থলবন্দরের ২২ নং গেটের পাকা রাস্তার উপর হতে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করে।
আটককৃতরা হলেন,বেনাপোল পোর্ট থানার
উত্তর বারপোতা এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ(৪০),কাগজপুকুর গ্রামের শুকুর আলীর ছেলে তুহিন হোসেন (৩০),ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকার মৃত গনি সিকদারের ছেলে বিল্লাল হোসেন (৪৬)।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ জামাল মোড়ল পিতা-মোঃ জামাত আলী গ্রাম-সরবাংহুদা ২। মোঃ হারুন অর রশিদ, পিতা-মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম-গাতিপাড়া তেরঘরপাড়া, ৩। সত্যজিত বিশ্বাস (৩০), পিতা-নারায়ন বিশ্বাস, গ্রাম-মানকিয়া, ৪। মোঃ মনজুর ইসলাম, পিতা-মৃত জানে আলম, গ্রাম-ভবেরবেড়,
৫। সাহেব আলী, পিতা-মৃত মনসুর আলী, গ্রাম-শিবনাথপুর ৬। রিপন হোসেন, পিতা-আবদুল্লাহ হোসেন, গ্রাম-গাজীপুর ৭। মেহেদী হাসান, পিতা-মুজিবর রহমান, গ্রাম-ভবেরবেড় ৮। মোঃ মঞ্জু হোসেন পিতা-মোঃ জানে আলম গ্রাম-ভবেরবেড়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৬ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ৩৫ বোতল ফেনসিডিল ও ১২৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
























