মাসুদ হাসান:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মার্কারী নীটওয়্যার প্রাইভেট লিমিটেডের ৩’শ শ্রমিক কাঁচপুর বিসিক শিল্পনগরীর ২ নাম্বার গেটের সামনে এ বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান,জানুয়ারি ফেব্রুয়ারি ও চলতি মাস নিয়ে ৩ মাস চলছে এখনো কোনো বেতন পাননি তারা।কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সকালে কাজে যোগদান করার পর জানতে পারি মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে।এই বিষয়ে শ্রমিকদের মধ্যে জানাজানি হওয়ার পরে সকাল থেকে কর্মবিরতি করে তারা।বিকেলে কোনো সুরাহা না পেয়ে মহা সড়কে অবরোধের জন্য বের হলে শিল্প পুলিশ বিসিক ১ নাম্বার ও ২ নাম্বার গেট বন্ধ করে দেয়। সেখানেই তারা ঘন্টা ব্যাপি বিক্ষোভ করে।
এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী শিল্প পুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেন,আমরা এই বিক্ষোভ আন্দোলনের খবর শুনে দুপুর থেকে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নিচ্ছি।বিকেলে মহা সড়কে বিক্ষোভের জন্য গেটে আসলে আমরা গেট তালা মেরে দেই। পরে মালিকের সাথে কথা বলে রাতে বেতন দিবে বলে আশ্বাস দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
























