শফিকুল ইসলাম শামীম,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২:০০ টায় গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তার জয়দেবপুর রোডে অনুষ্ঠিত কর্মসূচিতে বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে মানব বন্ধন ও প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,
শফিকুল ইসলাম শামীম।
এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি,আবুল বাসার পলাশ,নাগরিক ভাবনা পত্রিকার উপ-সম্পাদক,দেবাশীষ রায়,বাসন মেট্টো থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি,মেহেদী হাসান,সহ-সভাপতি,নাছিমা আক্তার রেনু,সহ-সভাপতি,মোবারক হোসেন রনি, সহ-সভাপতি,কাজী শাকিল,যুগ্ম সাধারণ সম্পাদক,এস.এম জাহিদ হোসাইন,অর্থ সম্পাদক,মুন্নি আক্তার,সাংগঠনিক সম্পাদক,রেজাউল করিম মজুমদার,মহিলা বিষয়ক সম্পাদক,নাসিমা আক্তার তমা,মিনারা খাতুন রিনা,ধর্ম বিষয়ক সম্পাদক,শহিদুল ইসলাম ভুঁইয়া,আপ্পায়ন সম্পাদক,হিরা মিয়া, কার্যনির্বাহী সদস্য, মোতালেব মিয়া,মানবাধিকার কর্মী,মোঃ আল আমীন,জাহাঙ্গীর আলমসহ অন্যান্য প্রেসক্লাবের গণ মাধ্যম কর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িত ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃনা পোষণ করেন বক্তারা।সেই সাথে এই নির্মম হত্যা কান্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয় মানব বন্ধন ও প্রতিবাদ সভাটিতে।
























