আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কতৃক আয়োজিত নবনির্বাচিত এমপি ব্যরিস্টার হাসান রাজীব প্রধানকে সংবর্ধনা, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীর সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যরিস্টার হাসান রাজীব প্রধান, মাননীয় সংসদ সদস্য (১৬ লালমনিরহাট-১) বিশেষ অতিথি, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, মোঃ মোশারফ হোসেন, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হাতীবান্ধা উপজেলা শাখা, মোঃ আফজাল হোসেন, সদস্য সচিব, মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্মআহবায়ক, এম সাহেদুজ্জামান (কোয়েল) প্রধান মূখ্য সমন্বয়ক ও রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দল বিএনপি, মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা, মোঃ আনোয়ার হোসেন, আহবায়ক জাতীয়তাবাদী যুব দল হাতীবান্ধা উপজেলা শাখা, একেএম মঈনুল হক, বিশেষ প্রতিনিধি, এনটিভি,
প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। আমি হাতীবান্ধার শিক্ষা, অবকাঠামো ও সার্বিক উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। অনুষ্ঠানের ২য় পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
























