আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে গরীব অসহায় ও ভিক্ষুকদের কষ্ট লাঘব করে তাদের স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে দিতে মোটরচালিত অটো-হুইলচেয়ার উপহার দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
অন্যের সহায়তায় চলাফেরার সীমাবদ্ধতা কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে এ মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি। মোটরচালিত অটো-হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের মুখে সুখের হাসি ও তাদের জীবনে স্বস্তি এসেছে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহায়তা শুধু চলাচলের সুবিধাই নয়, বরং অসহায় মানুষের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথও সহজ করবে। উপহার পাওয়া ব্যক্তিরা এ উদ্যোগের জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিকতার এমন উদ্যোগে অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো সৃষ্টি হয়েছে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
























