আমিনুর রহমান,লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ ২৯ জুন (মঙ্গলবার) ভোরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ৩ নং ওয়ার্ড কানিরবাড়ী সীমান্তের মেইন পিলার নম্বর ৮৬২ এলাকায় বিএসএফ’র গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট ইসলাম হোসেনের পুত্র রিফাত হেসেন (৩২) সে একজন ভারতীয় গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত। ভোর আনুমানিক ৪ টা ৩০মিঃ পাটগ্রাম কানিরবাড়ী সীমান্তে ভারতীয় গরু পার করতে গেলে বিএসএফ রিফাতকে উদ্দেশ্য করে গুলি করায় রিফাত হোসেন ঘটনাস্থলে নিহত হন এবং পরে লাশ ভারতীয় বিএসএফ টেনে নিয়ে যায়। এ ঘটনায়
রংপুর ৬১ বিজিবি’র শমসের নগর বিওপি’র কমান্ডার বেলাল হোসেন প্রতিবাদ জানিয়ে পত্র পাঠিয়েছেন।
























