সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় চাঁদাবাজি করার সময় সোহেল ভূঁইয়া নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ভুঁইয়া খাদুন এলাকার মোসলেউদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ জানান, কয়েকদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় পরিবহন থেকে একটি চক্র চাঁদাবাজি করছে মর্মে অভিযোগ রয়েছে। সোমবার ভোর রাতে চাঁদাবাজ চক্রটি একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৯৪৮৭) গতিরোধ করে । পরে ট্রাকের ড্রাইবার রাসেল আলী ও হেলপার দেলোয়ার হোসেনকে মারধর করে টাকা লুটে নেয়ার সময় পুলিশ চাঁদাবাজ চক্রের সোহেল ভুঁইয়াকে হাতেনাতে গ্রেফতার করে।
























