মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিঃ এর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের বাইপাস রাস্তা সংলগ্ন পলাশঘর এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
রিক্রিয়েশন ক্লাবের কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য জিএস উজ্জ্বল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক,১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আমির হোসেন বাবু প্রমূখ।
ক্লাবটির কাজ শেষ হলে এর যাত্রা শুরু হবে। তখন জামালপুরবাসী সুস্থ বিনোদনের একটা সুন্দর পরিবেশ পাবে। এখানে থাকবে সকল প্রকার ইনডোর গেইম, জিমনেসিয়াম, লেক, সুইমিংপুল, ওয়াক ওয়ে, ক্যাফেটেরিয়া, আবাসিক হোটেল, কটেজ সহ প্রায় ৩৮ প্রকার বিনোদনের সুবিধা থাকবে।
























