জাকির হোসেন, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় দুঃস্থ-অসহায় ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় মরহুম হাজী মনোহর আলী মাস্টারের পাখি বাড়ি সিলেটের সার্বিক সহযোগিতায় এবং দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে শার্শার হযরত শাহজালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসার ছাত্রদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,চ্যানেল ২৪ টেলিভিশনের ইসলামী আলোচক ইমরান ফেরদৌস,চ্যানেল এস বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন,নিউজ টেন টেলিভিশনের শার্শা প্রতিনিধি সোহেল রানা, আজ সমাচার অনলাইন পোর্টালের যশোর প্রতিনিধি জাকির হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
























