শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
জামাত-বিএনপি’র নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বাসন থানা শ্রমিকলীগের নেততৃবৃন্দ।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় শুক্রবার সকাল ১০ টায়,বাসন থানা শ্রমিকলীগের সভাপতি,আব্দুস সোবাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক,আব্দুল জলিল, বাসন থানা মৎস্যজীবীলীগের সভাপতি, মোঃ সুলতান মন্ডল,সাধারণ সম্পাদক,রফিকুল ইসলাম,বাসন থানা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,রাশেদ হাসান,মোঃ আলম মিয়া সহ শ্রমিকলীগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























