মাসুদ হাসান:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি বাসায় রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ঘরে থাকা ৪ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে কাচঁপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর বটতলা এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সজিব (২৭), রুবেল (৩০), মামুন (৩২), জাকারিয়া (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বারেক মেম্বারের বাড়িতে বিকেল ৫ টার দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে।পুলিশ বাড়ি পরিদর্শনে গিয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৪ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
























