আরিফ হোসাইন,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আল আমিন হোসেন (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে আরাপপুর তেল পাম্পের উত্তর পাশে পুলিশের মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
চালক আল আমিন হোসেনের পাগলাকানায় ইউনিয়নের ভাড়ুয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ইজি বাইক চালক আরাপপুর থেকে ভাইটার দিকে যাচ্ছিল এ সময় কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে ইজিবাইকের উপরে ধাক্কা দিলে ঘটনাস্থানে তার মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও যান চলাচল স্বাভাবিক করেন।লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, শহরে বেপরোয়া ভাবে বিভিন্ন ধরনের যানবাহন, মোটরসাইকেল, ইজিবাইক চলাচলের করার কারণে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। জনগণকে সরকারের আইন মেনেই সকল যানবাহন চলাচল করতে হবে তাহলেই সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে।
























