মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যে’ গানের এই কথাগুলো আজ বাস্তবে যেন রুপ পেয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের মানবসেবার মধ্য দিয়ে। মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুন আইনজীবী। নেশার মত ছুটে বেড়ান অসহায় ও গরীব মানুষের সাহায্য ও সহযোগীতা করার জন্য।
তিনি সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাতকোপা, অনন্তমুছা, চৌদানা, পৌর ভবনাথপুর, দত্তপাড়া (মুসলিম নগর), জয়রামপুর, গোবিন্দপুর, চক সোনারগাঁ, বাড়ি শ্যামকুমার, দক্ষিন ষোলপাড়া মোট ১০ টি গ্রামে সচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরন এবং সোনারগাঁ উপজেলা গেইটে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে মাক্স বিতরন করেন এবং সেই সাথে পৌর ভবনাথপুর গ্রামে জীবানুমুক্ত ঔষধ স্প্রে করেন।
সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌর ভবনাথপুর গ্রামের জনগণ যারা আছেন হত-দরিদ্র, খাবার কেনার বা বাজার করার সামর্থ নেই, যে সমস্ত মানুষ দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য অন্য মানুষের উপর নির্ভরশীল তাদের তালিকা সংগ্রহ করে তাদের সকলকে তার সাধ্যমত সহযোগীতা করে যান। তিনি তার বন্ধুদের সাহায্য এবং সহযোগীতায় ৫০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাউল, ৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম পিয়াজ, ২.৫ কেজি আলু ও হাত ও মুখ পরিস্কার করার জন্য একটি সাবান প্রদান করা হয়।
সর্বোপরি তিনি বলেন আমাদের সোনারগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ডের করোনা ভাইরাসের বিস্তার ও প্রাণহানি রোধে আপনারা সবাই সর্তক হোন। আসুন আপনি, আমি সকলে ঐক্যবদ্ধভাবে সরকারের দিকনিদের্শনা মাফিক এই মহামারীর বিস্তার প্রতিরোধ করি। করোনা ভাইরাস প্রতিরোধে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এসময় এভোকেট মো: ফিরোজ মিয়া করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহবান জানান। সবাইকে সচেতন হয়ে ঘরে অবস্থান নিতে পরামর্শ দেন এবং আল্লাহর কাছে দোয়া করেন।
























