সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে রায়হান (১৮) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত মধ্য রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
রায়হান নাগেরগাঁও গ্রামের ঈসমাইল মিয়ার ছেলে।সে স্থানীয় একটি প্রাইভেট স্কুল থেকে এস.এস.সি পরীক্ষার্থী ছিলো।
নিহতের আত্মীয় জানান, অনেকদিন যাবত তার বাবার কাছে একটি মোটরসাইকেল দাবী করে আসলে তার বাবা ও পরিবার এ বিষয়ে অনীহা প্রকাশ করলে পরিবারের সাথে রাগ করে আনুমানিক মধ্য রাত বা ভোরে কোনো এক সময় কারেন্টের তার দিয়ে রুমের ফ্যানের সেলিংয়ের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পংকজ জানান, এ বিষয়ে আমরা পরিবার থেকে কোনো লিখিতভাবে অভিযোগ পাইনি। কিন্তু বিভিন্ন সুত্র থেকে আমরা জানতে পারি। ঘটনাটি পর্যবেক্ষণের জন্য আমাদের ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করতে গেছেন। প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
























