কয়েছ মিয়া, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান আর নেই। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজিজুর রহমান উনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। সাবেক হুইপ ও মৌলভীবাজারের ৩ আসনের একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য। জেলা আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলের জেলা সমন্বয়ক সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন। শেষ সময়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকেও মনোনীত হন আজিজুর রহমান।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে ৫ আগস্ট আজিজুর রহমান বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।
























