বাধন রায় , ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াকুলে ঢাকা-বরগুনা রুটে চলাচলকারী যাত্রীবাহি লঞ্চ এমভি অভিযান-১০এ আগুন লাগার ঘটানায় এখন পর্যন্ত ৩৯ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে ২ শতাধিক এবং লঞ্চ থেকে নদীতে ঝাপ দিয়ে অনেকেই নিখোঁজ রয়েছে যাদের সঠিক পরিসংখ্যাণ নেই ও তাদের ভাগ্যে কি ঘটেছে তাও অনিশ্চিত।
দিবাগত রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি এবং তাদের সনাক্ত করাও কঠিন। আহতদের সিংহ ভাগই ঝালকাঠি থেকে বরিশালে প্রেরণ করা হয়েছে। ফায়ারসার্ভিস পুলিশ সহ প্রশাসন উদ্ধার তৎপরতা সমন্মিত ভাবে করছেন।
ঝালকাঠির ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন এবং এই ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
লঞ্চ এর মেশিন গরম হয়ে বিষ্ফোরিত হয়ে লঞ্চে ভয়াবহ আগুন লেগে যায়। লঞ্চটি ঝালকাঠির দিয়াকুল নামক স্থানে নদীর পারে ঘাটি দেয়। লঞ্চে আগুন লাগার পরপরই অনেক যাত্রী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়।
























