মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
জাসালপুরের সরিষাবাড়ীর চর রৌহা পশ্চিমপাড়ায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে দুলাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু ও তারাকান্দিতে একই পরিবারের শ্বশুর ছালাম (৬০), পুত্রবধূ ফেরদৌসি (৩০) ও নাতনী ফাতেমা (৫) গুরুতর আহত হয়েছে।
দুপুর আজ দুপুরে বৃষ্টির সময় এ ঘটনা ঘটেছে।
অপরদিকে সকালে জমিতে পাট কাটতে গেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন বজ্রপাতে গুরুতর আহত দুলাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দুলাল মিয়াকে মৃত ঘোষণা করে।
নিহত যুবক সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম পাড়া গ্রামের মকবুল মন্ডলের ছেলে।
























