আমিনুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় নাশকতা মামলায় মেহেদী হাসান(৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে হাতীবান্ধা থানা পুলিশ। শুক্রবার যশোর থেকে তাকে গ্রেপ্তার করেন।
মেহেদী হাসান হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২০১৭ সালের ২৮ আগষ্ট একটি নাশকতার ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় কাউন্টার টেরিজম ইউনিটের সহযোগিতায় সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন।
























