মাসুদ হাসানঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁবাসীর সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাঁচপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি পদ প্রত্যাশিত আল-আমিন খাঁন জিতু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। আমি দৃঢ় ভাবে বলতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশ আওয়ামী লীগের কারণেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি।বিজয়ের দিবসে আমি সকল শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রগতি হচ্ছে তার ইতিহাস সাক্ষী। যেখানে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে পদ্মা সেতুর কথা শুনে। কিন্তু আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সম্ভব করে দেখিয়েছেন।এটাই হলো শেখ হাসিনা। সবাই প্রধানমন্ত্রী প্রতি আস্তা রাখুন তথা বাংলাদেশ আওয়ামীলীগ প্রতি আস্তা রাখুন।
























