সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদল নেতা করিম রহমানের মুক্তির দাবিতে আজ সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলার বারদী এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বারদী ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ জোবায়ের আহাম্মেদ সামি।
বারদী ইউনিয়ন ছাত্র দলের উদ্যােগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বারদী ইউনিয়ন ছাত্রদল নেতা আশরাফুল, সোহাগ, রমজান, সাদ্দাম, রিফাত, আল আমিনসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদল নেতা করিম রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন।
























