সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের ফুলদী এলাকায় দুই যুবকের ওপর কিশোরগ্যাংয়ের হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে ইউসুফ আলীর আইসক্রিম ফ্যাক্টরিতে কর্মরত কর্মচারী মো. তোফাজ্জল ও ফয়সালের ওপর এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় আহত মোফাজ্জলের বড় ভাই মোঃ শহিদুল্লাহ বৃহস্পতিবার সোনারগাঁ থানায় চারজনের নাম উল্লেখ্য করে লিখিত অভিযোগ দায়ের করেন।
দায়ের করা অভিযোগে শহিদুল্লাহ উল্লেখ্য করেন, বারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুলদী বাগের পাড়া গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্য মজিবরের ছেলে সুজন, সুরভির ছেলে সৌরভ, জালালের ছেলে তামিম তাইজুলের ছেলে সাব্বির সহ আরো ৩/৪ জন তার ভাই তোফাজ্জল ও ভাতিজা ফয়সালকে পূর্ব পরিকল্পিতভাবে রাতে ইউসুফ আলীর আইসক্রিম ফ্যাক্টরিরর ভেতরে ঢুকে এলো পাথারি কিল ঘষে মেরে ও লোহার এস এস পাইপ দিয়ে পিটিয়ে,পিঠ, কোমড়ে , ও চোখে চোখে রক্তাক্ত জখম করে। এসময় তাদের সাথে থাকা দুইটি মোবাইল সেট, ও নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের পদধারী এলাকার নেতাদের ছাত্র ছায়ায়, কয়েক বছর যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। হামলাকারীরা ওই এলাকার দুর্ধর্ষ মুসা গ্রুপের সদস্য বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযুক্ত তামিমের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইদিন আগে তার চাচাতো ভাইকে তোফাজ্জল মারধর করেছে। রাতে তাকে জিজ্ঞেস করতে গিয়ে মারধর ও ধস্তাধস্তি হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারীর ওপর কিশোরগ্যাংয়ের হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
























