রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
শুক্রবার মুড়াপাড়া নামা বাজার বাইতুল মামুর জামে মসজিদসহ সারা উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিল হয়। মুড়াপাড়া নামা বাজার বাইতুল মামুর জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব ইমদাদুল্লাহ হাসেমী। মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, মুড়াপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান আলী, মোঃ আমির হামজাসহ অন্যান্য মুসলিগণ।
























