জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ৮০ বোতল ফেনসিডিলসহ হারুনুর রশীদ টুটুল নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হারুনুর রশীদ টুটুল বগুড়ার সদর উপজেলার মালগ্রাম এলাকায় ছেলে। সে নিজেকে বিডি টু নিউজ ও জেটিভি বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছে।
জয়পুহাটের গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ‘সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করছেন এক সাংবাদিক’।এর ভিত্তিতে বেড়াখাই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার ব্যাগ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক হারুনুর রশীদ টুটুল নিজেকে বিডি টু নিউজ ও জেটিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বলে দাবি করে আসছেন।

























