ফরিদপুর,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
আজ রবিবার ১১ এপ্রিল আলফাডাঙ্গা থানায় নিরাপত্তা জোরদার এর লক্ষে এস এ এফ হতে ০৫ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।যেকোন প্রতিকূল পরিস্থিতি আলফাডাঙ্গা থানা পুলিশ মোকাবেলা করতে প্রস্তুত। এছাড়া অন্যান্য থানাসহ, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হেফাজতে ইসলামের তাণ্ডবের পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পুলিশের অধীনস্থ সব স্থাপনায় ব্যাপক নিরাপত্তা জোরদার করছে। এছাড়া অনেক থানাতে লাইট মেশিনগান পোস্ট (এলএমজি) স্থাপন করা হয়েছে।
গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সহিংস ও ধ্বংসাত্মক কর্মসূচির প্রেক্ষাপটে জেলার বিভিন্ন থানা, ফাঁড়িসহ পুলিশের অন্যান্য স্থাপনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেন,সাম্প্রতিক প্রেক্ষপটে কোনো দুষ্কৃতিকারী যেন পুলিশ স্থাপনায় হামলা বা সহিংস ঘটনা ঘটাতে না পারে সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিংয়েল ব্যবস্থা করা হয়েছে। নিশ্চিতের পাশাপাশি পুলিশের স্থাপনাগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেন পুলিশের স্থাপনাগুলো আক্রান্ত না হয়। কারণ পুলিশ আক্রান্ত হলে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে না। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।’
পুলিশের স্থাপনায় ফের হামলার কোনো তথ্য আছে কি-না এমন প্রশ্নে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা কিছুদিন আগে যে ঘটনা দেখেছি, তা থেকেই মূলত সতর্কতামূলক ব্যবস্থা।ভবিষ্যতে তারা যেন এ ধরনের কাজ না করতে পারে, সেজন্যই এই ব্যবস্থা নেয়া।’
























