বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয় পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে নতুন কলাবাগান এলাকায় মোঃ খোকন বিশ্বাসের স্ত্রী তাসলিমা বেগম(৩৬) এর মৃত্যুদেহ নিয়ে আসা হয়েছে এবং জেলা প্রশাসকের কাছে এই ঘটনায় হত্যা মামলা দায়েরে জন্য সহযোগীতা চাওয়া হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় মৃতদেহ নিয় স্বজনরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লাশ নিয়ে পরিবারে লোকজন আহাজারি করেন। ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কামাল হোসেন নিহত পরিবারে সদস্যদের মৃতদেহ নিয়ে ঝালকাঠি থানায় যাওয়ার পরামর্শ দেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রতিবোশি পরিবারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা গুরুতর আহত হয়ে তাসলিমা বেগম ৪ মাস ধরে ঝালকাঠি-বরিশাল-ঢাকাসহ বিভিন্ন যায়গায় চিকিৎসাধিন ছিল সর্বশেষ বরিশাল শেবাচিমে চিকিৎসাধিন অবস্থায় বুধবার মৃত্যুবরণ করেন।
গত ১৫ এপ্রিল বিকাল ৩টায় স্থানী নতুন কলাবাগান এলাকায় বসতবাড়িতে এই ঘটনা ঘটেছে। তাসলিমা বেগমের পরিবারের ভোগদখলিয়া জায়গায় পানি দিতে গেলে পানি ছিটকে প্রতিবেশির সাইফুল খান ও শামিম ভুইয়াদের ঘরে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মোঃ সাইফুল খান, মোঃ শামিম ভুইয়া, মোঃ নুরজামান প্রমূখরা একজোট হয়ে তাসলিমার ও তার পরিবারের উপর হামলা চালায়। এই ঘটনায় তাসলিমা বেগম গুরুতর আহত হয়। এ ব্যাপারে তা স্বামী মোঃ খোকন বিশ্বাস প্রতিবেশি ৫জনকে এজাহারনামীয় আসামী করে ২৩ এপ্রিল ২০২২ তারিখ মামলা ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। এসআই মোঃ সালাউদ্দিন মামলাটি তদন্তকালিন তাসলিমা বেগমের চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়।
























